কুরআনুল কারীম তেলাওয়াত কারির জান্নাতে মর্যাদার সুসংবাদ।
পবিত্র কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর, জান্নাতে তার অবস্থান হবে তত উঁচুতে। কোরআন পাঠকারীর সেই পরম আকাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র বাণী:
يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا
কেয়ামতের দিন কোরআনের হাফেজ বা পাঠকারীকে বলা হবে:
"তুমি কোরআন পাঠ করো এবং উপরের দিকে উঠতে থাকো। আর ঠিক সেভাবেই সুন্দর করে (ধীরে ধীরে) পাঠ করো, যেভাবে দুনিয়াতে পাঠ করতে। কারণ, তোমার জান্নাতের স্থান বা মর্যাদা হবে ঠিক সেখানেই, যেখানে তোমার শেষ আয়াতের তিলাওয়াত শেষ হবে।" (সুনানে আবু দাউদ: ১৪৬৪, সুনানে তিরমিজি: ২৯১৪)
শিক্ষণীয় বিষয়:
জান্নাতের প্রতিটি তলা বা স্তর হলো এক একটি আয়াতের সমান। সুতরাং যে যত বেশি কোরআন পড়বে এবং নিজের ভেতরে ধারণ করবে, আল্লাহর জান্নাতে সে তত বেশি সম্মানিত হবে।
আসুন, আমরা আমাদের তিলাওয়াতকে সহীহ করি এবং কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলি।


