বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ১৯১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ থেকে ২০ গ্রেডের ৩০ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২৬ এপ্রিল ২০২৬।
আবেদনের নিয়ম—
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি—
১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা, সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা;
৫ নম্বর পদের আবেদন ফি ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা;
৬ থেকে ১৮ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
১৯ থেকে ৩০ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা—
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: আগামী ২৬ এপ্রিল ২০২৬, বিকেল ০৫:০০ টা।
—নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য https://bari.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


