কর্মস্থল: বাংলাদেশের বিভিন্ন জেলা
আমরা আমাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মঠ, দায়িত্বশীল এবং উদ্যমী জেলা মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দিতে আগ্রহী। নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ জেলায় আমাদের প্ল্যাটফর্ম/সেবার প্রচার, ব্যবসা ও ব্যবহারকারী সংযুক্তকরণ এবং স্থানীয় বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
দায়িত্ব ও কর্তব্য
- নির্ধারিত জেলায় মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা
- ব্যবসা প্রতিষ্ঠান, সেবা প্রদানকারী ও সাধারণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে যুক্ত করতে সহায়তা করা
- নতুন ব্যবসা, বিক্রেতা ও সেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ ও সমন্বয় করা
- প্রচার ও প্রচারণা কার্যক্রম বাস্তবায়ন করা
- নিয়মিত রিপোর্ট ও আপডেট প্রদান করা
যোগ্যতা
- ন্যূনতম এইচএসসি / স্নাতক অধ্যয়নরত বা সমমান
- ভালো যোগাযোগ দক্ষতা
- স্থানীয় বাজার সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার
- স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা
সুবিধা
- আকর্ষণীয় কমিশন / সম্মানী
- কর্মদক্ষতার ভিত্তিতে অতিরিক্ত প্রণোদনা
- ভবিষ্যতে স্থায়ী পদে কাজের সুযোগ
- উদ্যোক্তা হিসেবে কাজের অভিজ্ঞতা
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নাম, মোবাইল নম্বর, জেলা এবং সংক্ষিপ্ত পরিচয় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। Email: chowdhuryfatehat@gmail.com OR Chat under SetuCare.


