তৃতীয় থেকে দশম গ্রেডের নন–ক্যাডার পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট পদসংখ্যা ১১১। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৯ এপ্রিল ২০২৬।
আবেদনের নিয়ম—
নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণকে টেলিটক (http://bpsc.teletalk.com.bd) অথবা পিএসসি (www.bpsc.gov.bd) এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
Application Form–এর রেডিও বাটন পাওয়া যাবে। Application Form–এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপিত পদের তালিকা দেখা যাবে। এই ফরমের তালিকা থেকে কাঙ্ক্ষিত পদের রেডিও বাটন ক্লিক করলে BPSC Form-5A দৃশ্যমান হবে।
আবেদন সম্পন্ন হওয়ার পর কেন্দ্রভিত্তিক রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ অনুযায়ী প্রার্থীকে তার কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারাইজড পদ্ধতিতে প্রদান করা হবে। প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পরীক্ষাকেন্দ্র ও রেজিস্ট্রেশন নম্বর মুদ্রিত থাকবে।
আবেদন ফি—
নবম ও দশম গ্রেড: ২০০ টাকা।
১১তম গ্রেড: ১৫০ টাকা।
**অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডের আবেদন ফি ৫০ টাকা।
আবেদন ফি প্রদানের নিয়ম
আবেদনপত্র (BPSC Form-5A) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। নির্ভুলভাবে আবেদন সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস করে পরীক্ষার ফি জমা দেবেন।


